মহাসড়কে ভ্রমণে গিয়েছেন কখনো? না গেলেও সমস্যা নেই। ধরুন আপনি একটি গাড়িতে চড়ে মহাসড়ক দিয়ে আপনার গন্তব্যের দিকে যাচ্ছেন। এখন যদি রাস্তা ফাঁকা থাকে বা খুবই স্বল্প সংখ্যক গাড়ি থাকে, তাহলে নিশ্চয়ই যাত্রাপথে আপনার কোথাও দাঁড়াতে হবে না। আপনি বেশ নির্বিঘ্নেই কিন্তু আপনার গন্ত্যব্যে পৌঁছুতে পারবেন। কিন্তু রাস্তায় যদি আরো অনেক গাড়ি থাকে? যদি আরো হাজার হাজার গাড়ি একই সময়ে একই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে? বুঝতেই পারছেন রাস্তায় তীব্র যানজট তৈরি হবে এবং আপনি যেতে পারবেন না। এখন এখানে মহাসড়কের পরিবর্তে আপনার গাড়িকে একটি ডাটা প্যাকেট, মহাসড়ককে ব্যান্ডউইথ, আপনাকে ইউজার এবং আপনার গন্তব্যকে একটি সুনির্দিষ্ট ওয়েবসাইট হিসাবে কল্পনা করি। প্রতিটা ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে, ঠিক যেমন শহরের প্রতিটা বাড়ির নাম্বারিং করা থাকে। কোন এলাকায় বাড়ি, কোন রাস্তায় এবং বাড়ির নম্বর কত অনেকটা তেমন, যাতে আপনি এক বাড়ির সাথে অন্য কোনো বাড়িকে গুলিয়ে না ফেলেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই। প্রতিটা ওয়েবসাইটের জন্য একটি করে সুনির্দিষ্ট আইপি ঠিকানা (IP Address) বরাদ্দ থাকে। এই আইপি ঠিকানা দিয়েই শনাক্ত করা হয় আপনি কোন ওয়েবসাইটে যেতে চেষ্টা করছেন। তবে যেহেতু আইপি ঠিকানা অনেকের কাছেই কাঠখোট্টা সংখ্যা মনে হতে পারে, তাই মনে রাখার সুবিধার জন্য আমরা ওয়েবসাইটের সুন্দর নাম রাখি, ঠিক যেমনটা প্রতিটা বাড়ির ঠিকানা ছাড়াও একটা নাম থাকে। তবে এক্ষেত্রে পার্থক্যটা হলো, ওয়েবসাইটের জন্য একই বানানের নাম শুধুমাত্র একটি ওয়েবসাইটেরই হতে পারবে, একাধিক নয়। এবং এই নামের বিপরীতে প্রতিটা ওয়েবসাইটের আইপি ঠিকানা মিল করা থাকে, যেমন- আপনি একজন শিক্ষার্থী, আপনার নাম হাসান, এবং আইডি নাম্বার হলো ১৫১৬৩১০৩০০। তবে এক্ষেত্রে আগেই বলেছি, ওয়েব সাইটের নামটাও অনন্য হতে হয়। সেই সাথে আইপি ঠিকানাও হতে হবে অনন্য। যেমন, www.bigganjatra.org এবং বিজ্ঞানযাত্রা ওয়েবসাইটের আইপি ঠিকানা হোলো ৯৫.২১৫.২২৫.১৫ । আপনি কিন্তু চাইলে ব্রাউজারে সরাসরি আইপি ঠিকানা লিখেও ওয়েব সাইটে প্রবেশ করতে পারবেন, যদি একটা সার্ভারে একটা মাত্র ওয়েবসাইট নিবেদিতভাবে হোস্ট করা থাকে। আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশের জন্য ঠিকানা বাক্সে ওয়েবসাইটের নামটা লেখেন এবং প্রবেশ বোতাম চাপেন, তখন আপনার অনুরোধটা ব্রাউজার প্রথমে ডোমেইন নেইম সার্ভারে পাঠায়, ডোমেইন নেইম সার্ভারের কাছে কোন নামের ওয়েবসাইটের আইপি ঠিকানা কী, তার একটা তালিকা থাকে। তারপর আপনার নামটা সেখানে খুঁজে দেখা হয় এবং আপনার নামের সাথে আগের থেকে ম্যাপ করে রাখা আইপি ঠিকানা খুঁজে দেখা হয়। তারপর সেই আইপি ঠিকানায় আপনার অনুরোধটা পাঠিয়ে দেওয়া হয়। অনেকটা স্কুলের নিবন্ধন বই দেখে খুঁজে বের করা যে, এই নামের শিক্ষার্থী কোন ক্লাসের কোন সেকশনে পড়ে। যেহেতু ওয়েবসাইটের নাম এবং আইপি ঠিকানা দুটিই সুনির্দিষ্ট হয়ে থাকে, তাই একই নামের অনেকের সাথে জগাখিচুড়ি পাকানোর সম্ভাবনাও এখানে নেই। অনেক ব্যবহারকারী যদি একটা ওয়েবসাইট একই সাথে ভিজিটের চেষ্টা করে, তাহলে যেটা হয় তা হলো, ওয়েব সাইটের ব্যান্ডউইথ–এর উপর চাপ পড়ে, ব্যান্ডউইথ হলো হাইওয়ের মতন। অর্থাৎ এক সাথে কতগুলো গাড়ি যেতে পারবে। আর কম্পিউটারের ভাষায় যদি বলি তাহলে, Bandwidth (ব্যান্ডউইথ) বলতে একটি নেটওয়ার্ক বা ইন্টারনেট কানেকশনের মধ্য দিয়ে কি পরিমাণ ডাটা প্রেরিত হচ্ছে তা বোঝায়। এটি সাধারণত “বিটস পার সেকেন্ড (bps)” দ্বারা পরিমাপ করা হয়। যত বেশি ব্যান্ডউইথ, তত বেশি ব্যবহারকারী একসাথে একটি ওয়েব সাইট পরিদর্শন করতে পারবে। প্রতিটা ওয়েবসাইটকে ব্যান্ডউইথ কিনে নিতে হয়। অনেকটা মহাসড়ক কতটা প্রশস্ত হবে সেরকম। যত বেশি প্রশস্ত রাস্তা, তত বেশি সংখ্যক গাড়ি একই সাথে চলাচল করতে পারবে। সাধারণ ওয়েবসাইটগুলোর জন্য খুব বেশি সংখ্যক দর্শনার্থী একই সাথে থাকে না। তাই ওয়েবসাইটগুলোও অযথা বেশি টাকা খরচ করে অনেক অনেক ব্যান্ডউইথ কিনে ফেলে রাখে না। তবে বিশেষ বিশেষ দিনে দর্শনার্থী সংখ্যা বেড়ে যেতে পারে। যেমনটা হয় আমাদের দেশে, যেদিন কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। সেদিন সবাই মিলে একই সাথে ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে এবং ব্যান্ডউইথ ও ওয়েবসাইটের অন্যান্য সম্পদ, যেমন- প্রসেসরের প্রক্রিয়াকরণ ক্ষমতা, র্যাম মেমরি ইত্যাদির উপর চাপ বেশি পড়ায় ওয়েব সাইটে কেউই প্রবেশ করতে পারেন না। কিন্তু এক্ষেত্রে সবাই আলাদা আলাদা মানুষ এবং বৈধ ব্যবহারকারী। কিন্তু এমন যদি হয়, কোনো হ্যাকার বা আক্রমণকারী কোনো উপায়ে যদি বৈধ ব্যাবহারকারীর মতন ওয়েবসাইটে ভুয়া অনুরোধ পাঠাতে থাকে তাহলে? তাহলেও কিন্তু ওয়েব সাইটের ব্যান্ডউইথের উপর চাপ পড়বে এবং ওয়েবসাইটটি সাময়িক অচল হয়ে যাবে। তখন কোনো বৈধ ব্যবহারকারীও যদি ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, তাহলে সে কিন্তু সেটা পারবে না। এই ধরণের আক্রমণকে বলা হয় ডিনাইয়াল অভ সার্ভিস অ্যাটাক বা সেবাদানের বাধা প্রদানকারী আক্রমণ। সংক্ষেপে DoS আক্রমণ, আর এটা যদি করা হয় অনেকগুলো কম্পিউটার, মোবাইল বা ডিভাইস ব্যবহার করে, তখন সেটাকে বলা হয় ‘ডিস্ট্রিবিউটেড ডিনাইয়াল অভ সার্ভিস‘ সংক্ষেপে DDoS আক্রমণ। কীভাবে করা যায় এই ধরণের আক্রমণ ? এই আক্রমণ চালানোর একটা বেশ জনপ্রিয় পদ্ধতি হলো বাইরে থেকে ঐ সিস্টেম বা সাইটের সাথে যোগাযোগের জন্য অসংখ্য বার্তা পাঠাতে থাকা। একটি বার্তা বিশ্লেষণ করতে করতে আরো বেশ কয়টি বার্তা যদি এসে পড়ে, তখন ঐ সিস্টেমটি আক্রমণকারীর পাঠানো বার্তা বিশ্লেষণেই ব্যস্ত থাকে এবং প্রকৃত ব্যবহারকারীরা ধীর গতির সম্মুখীন হন। ডিনাইয়াল অফ সার্ভিস আক্রমণের প্রধান দুটি মাধ্যম হলো- আক্রমণের লক্ষ্য কম্পিউটারকে রিসেট করে দেয়া, অথবা তার সীমিত সম্পদকে ব্যবহার করে অন্যদের ব্যবহারের অযোগ্য করে ফেলা আক্রমণের লক্ষ্য যে সিস্টেম বা […]Read More
টিকা আবিষ্কারের কাহিনী বলতে গেলে প্রথমেই বলতে হয় জীবাণুর কথা। রোগসৃষ্টির কারণ হিসেবে জীবাণুর অন্তর্ভুক্তিকে বলা হয় জীবাণুতত্ত্ব। জীবাণুতত্ত্বের প্রকাশ ঘটেছে খুব বেশিদিন হয়নি। মনে করা হয় লুই পাস্তুরের সময়কাল থেকে মানুষ জীবাণুর মাধ্যমে প্রাণী থেকে প্রাণীতে রোগ সঞ্চারণের বিষয়টি বুঝতে শেখে। মধ্যযুগ থেকেই মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে বিষাক্ত গ্যাস বা বাষ্প থেকে […]Read More
সংবাদ সম্মেলনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে দেরিতে প্রবেশ করতে দিলে সেই পরীক্ষার্থীর রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে […]Read More
আগামী ৬ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসবে। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা […]Read More
আমাদের মাঝে কারো না কারো খুব প্রিয় কোনো মানুষের মস্তিষ্কের রোগে মৃত্যু ঘটেছে। কারো হয়ত ঘটেছে স্ট্রোকে, অথবা কারো ঘটেছে আলঝেইমার রোগে। শিশুকালে যে মানুষটা অতি স্নেহে জড়িয়ে রাখতো সবসময় , সেই মানুষটিই স্ট্রোকে তাৎক্ষণিকভাবে কিংবা ধীরে ধীরে কর্মক্ষমতা, ভাষা, বোধশক্তি হারিয়ে চোখের সামনে মারা গেছে। আলঝেইমারে আক্রান্ত হয়ে শেষকালে মানসিক রোগীর মত চেঁচামেচি, রাগ […]Read More
ভর্তি যুদ্ধে স্বস্তির আরেক নাম সেকেন্ড টাইম সুযোগ। প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ না পাওয়া অনেক শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ যেন আশীর্বাদ স্বরুপ। তবে বর্তমানে সব বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকে না। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাবি অন্তর্ভুক্ত সাত কলেজে সেকেন্ড টাইমের […]Read More
নয়ে না হলে নাকি নব্বইয়েও হয় না— প্রচলিত এই লব্জকে ভুল প্রমাণ করে ছাড়লেন ৪২ বছরের কমলকিশোর মণ্ডল। বিহারের একটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজে যোগ দিয়েছেন তিনি। অথচ এই তিনিই কিছু দিন আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়েরই টেবলে টেবলে চা-জল পৌঁছে দেওয়ার কাজ করেছেন! ২২ বছর বয়স থেকে বিশ্ববিদ্যালয়ের পিওনের চাকরি করছেন কমলকিশোর। রাষ্ট্রবিজ্ঞানে […]Read More
কিছু কিছু মানুষ এবং তার কর্ম দেখে প্রাণে স্পন্দন জাগে, ঘটে স্ফুরণ। ইচ্ছে করে বুকের ভিতর আগলে রাখি চিরকাল, সারাজীবন। চিৎকার করে পৃথিবীকে বলি, হে পৃথিবী তুমি পেয়েছ এক মহাজীবন, আজ তোমার নবজন্ম। ঠিক তেমনি একজন মানুষ হরিপদ কাপালী। বাড়ি ঝিনাইদহ জেলার আসাননগর গ্রামে। জীর্ণ শরীর, শীর্ণ চেহারা। পেশায় কৃষক, কল্যাণী আবিষ্কারকও বটে। শিক্ষা দীক্ষা […]Read More
শিশু শিক্ষার্থীদের শিক্ষায় আনন্দময় ও স্কুলমুখী করতে ব্যতিক্রমী স্কুলের পরিবেশ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ বাড়াতে গল্প ও খেলার ছলে পাঠদানের উদ্যোগ নিয়েছে দিনাজপুরের খানসামার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনের সামনে ফুলের বাগান ও দোলনা। বিভিন্ন শ্রেণিকক্ষে রয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা রঙিন বর্ণ, নামতা লেখা, গণিতের বিভিন্ন […]Read More
ভাতের থালা হাতে আলেয়া খাতুন ছুটছেন কলিমুদ্দিনের বাড়ি। কলিমুদ্দিন আর তাঁর স্ত্রী নাসিমার মাঝে ঝগড়া হয়েছে। মাথায় আঘাতও পেয়েছেন নাসিমা। গোলমালে বাড়িতে চুলা জ্বলেনি। সবকিছু ছেড়েছুড়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন নাসিমা। বাধা হয়ে দাঁড়ান আলেয়া খাতুন। স্বামী-স্ত্রী দুজনের সঙ্গে কথা বলেন। বুঝিয়ে বলেন, জীবন শেষ করে দেওয়াই শেষ কথা নয়। তুমুল ঝগড়া চলছিল রানা মিয়া ও […]Read More
পশু-পাখি, পোকা-মাকড় এরা খাবার পায় কোথা থেকে ? আমাদের মতো এদের তো আর পাড়ার মুদির দোকান নেই, তাই এদেরকে খাবার খুঁজতে হয় । খাবার খোঁজাকে ইংরেজীতে বলে ফোরেজিং (Foraging) । মানুষ, কুকুর, বিড়ালরা এদের একলা-একলাই জীবন কাটে, বাঁচার জন্য সাধারণত এদেরকে কারোর ওপর নির্ভর করতে হয় না। তাই এসমস্ত প্রাণীদের বিজ্ঞানীরা বলেন সলিটারী বা একান্তবাসী […]Read More
ব্রেকিং নিউজ
IQ Test
- পুত্র 46%, 66 votes66 votes 46%66 votes - 46% of all votes
- স্বামী 43%, 62 votes62 votes 43%62 votes - 43% of all votes
- স্বামীর ভায়রা 8%, 11 votes11 votes 8%11 votes - 8% of all votes
- ভাই 3%, 5 votes5 votes 3%5 votes - 3% of all votes
Recent Posts
Contact us
Archives
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
- June 2021
- May 2021
- April 2021
- March 2021
- February 2021
- January 2021
- November 2020
- October 2020
- July 2019
- June 2019
Categories
Like Us On Facebook

Visitor Counter







Visit Today : 506 |
Visit Yesterday : 756 |
This Month : 4218 |
Hits Today : 928 |
Total Hits : 3047865 |
Follow Us
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
Visit Today : 506
Visit Yesterday : 756
This Month : 4218
Hits Today : 928
Total Hits : 3047865

