প্রথমবারের মত শুরু হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম
হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে প্রথম শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাসেত।
জানা গেছে, ২০২০ সালে জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়। ২০২১ সালের ২৩ মার্চ সর্বপ্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর আব্দুল বাসেত। বর্তমানে হবিগঞ্জ শহরতলির ভাদৈ নামকস্থানে ভাড়া নেওয়া দুটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হবে। অনুমোদন পাওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে।
উপাচার্য বলেন, মঙ্গলবার থেকে টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্য ও প্রাণী চিকিৎসা ও প্রাণী সম্পদ অনুষদে মোট ৯০ শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপাচার্য আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষাদান কার্যক্রম শুরু হতে পারে। এর আগেই শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের ৪৯ তম পাবলিক ও ষষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






Visit Today : 262
Visit Yesterday : 262
This Month : 2620
Hits Today : 1171
Total Hits : 3044063


