আগামীকাল ঢাবি ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।
বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো দেখুনঃ ২২ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে পড়াশোনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রকাশ করা হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।’’





Visit Today : 290
Visit Yesterday : 262
This Month : 2648
Hits Today : 1562
Total Hits : 3044454

