গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে বড় ৩ পরিবর্তন
প্রথমতঃ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে সকল ভর্তিচ্ছু।
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। যোগ্যতা সম্পন্ন সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়টি আলোচনা হয়। সমালোচনা থেকে বেরিয়ে আসতে এবার প্রাথমিক সিলেকশন না রাখার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি আবেদনের সময় শিক্ষার্থীরা যেকোন একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পরবর্তীতে ওই কেন্দ্রেই তার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের জন্য চাওয়া যোগ্যতা পূরণ করা সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন বলেন, এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। ভর্তি আবেদনের নির্দিষ্ট ‘ক্রায়টেরিয়া’ পূরণ করা সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
দ্বিতীয়তঃ গুচ্ছ ভর্তি পরীক্ষায় ICT থাকছে না
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে আইসিটি বিষয় বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সিলেবাস প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয়তঃ গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন হলো যেভাবে
বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানে ২৫, রসায়নে ২৫। এই দুটি বিষয়ের উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হবে। গণিত/জীববিজ্ঞানে ২৫ এবং বাংলা/ইংরেজিতে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫ বাংলায় ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর। আর মানবিকের ক্ষেত্রে বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ৩০ নম্বরের উত্তর করতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার গুচ্ছ পরীক্ষা শুরু হবে। ১৩ আগস্ট মানবিক বিভাগ ও ২০ আগস্ট বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে। পরিবর্তন এসেছে নম্বর বণ্টনেও। পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকাOrder Now | ১৫০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now |
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘ব্যবসায় শিক্ষা’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকাOrder Now | ১৫০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now |
![]() |
![]() |
||
| ৪১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘মানবিক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকাOrder Now | ১৫০ টাকাOrder Now | ৩১০ টাকাOrder Now | ৪১০ টাকাOrder Now |
![]() |
![]() |
||
| ৪১০ টাকাOrder Now | ২০০ টাকাOrder Now |






















Visit Today : 5
Visit Yesterday : 756
This Month : 3717
Hits Today : 13
Total Hits : 3046950

