জিপিএ ৫ নয় সক্ষমতা অনুযায়ী ফল করলো কি না নজর রাখতে হবে
অভিভাবকদের উচিত সন্তানদের জিপিএ ৫ পাওয়ানো নিয়ে পেছনে লেগে না থেকে তাদের সক্ষমতা অনুযায়ী ফল করলো কি না, সেদিকে নজর রাখা।’
বুধবার (১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আগামী দিনে আর প্রতিযোগিতা নয়। একজন অন্যজনের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে। সহযোগিতার মনোভাব তৈরি করতে হবে। সবকিছু বদলে যাচ্ছে, জগৎ দ্রুত পাল্টাচ্ছে। এ পাল্টানোর সঙ্গে তরুণ প্রজন্মকে খাপ খাওয়াতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে শিখতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সব সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে হবে।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজাউল হোসেন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিব।






Visit Today : 135
Visit Yesterday : 262
This Month : 2493
Hits Today : 758
Total Hits : 3043650

