আজ শেষ হবে রাবি ভর্তিযুদ্ধ
‘বি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ। আজ বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ১ম ধাপের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়।
এ ধাপে বাণিজ্য গ্রুপ-১ এর ১০০০১ থেকে ১৮৮১৮ পর্যন্ত এবং নন বাণিজ্য গ্রুপ-১ এর ৫০০০১ থেকে ৫৭৪২০ রোলধারী ভর্তিচ্ছুরা পরীক্ষায় বসেছেন।
এছাড়া দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় বসবে বাণিজ্য গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৩৮৮১৭ পর্যন্ত এবং নন বাণিজ্য গ্রুপ-২ এর ৭০০০১ থেকে ৭৭৪২০ রোলধারী শিক্ষার্থীরা। শেষ ধাপে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষায় বসবে শুধু নন বাণিজ্য গ্রুপ-৩ এর ৯০০০১ থেকে ৯৭৪২০ রোলধারী পরীক্ষার্থীরা।
এর আগে, গতকাল সোমবার (৫ অক্টোবর) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতর হার ছিল ৮৪ শতাংশ। এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ সাড়ে ২৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এদিকে, চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ অক্টোবর। সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, ওই সভার সিদ্ধান্ত অনুসারে এবছর ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। আর এই শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর।






Visit Today : 130
Visit Yesterday : 262
This Month : 2488
Hits Today : 672
Total Hits : 3043564

