১০ অক্টোবর হচ্ছে রাবি ভর্তি পরীক্ষার ফল
২০২০-২০২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ অক্টোবর। সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুসারে এবছর ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে।
এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। আর এই শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর।






Visit Today : 135
Visit Yesterday : 262
This Month : 2493
Hits Today : 743
Total Hits : 3043635

