Month: January 2021

শিক্ষাঙ্গন

শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৃহস্পতিবার বৈঠকে বসছে দুই মন্ত্রণালয়

করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বৈঠকে বসছেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহাকরী সচিব মোহাম্দ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া […]Read More

শিক্ষাঙ্গন

সংসদে বিল উত্থাপিত এইচএসসির ফল প্রকাশের

করোনা প্রাদুর্ভাবের মধ্যে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে তিনটি বিল উত্থাপিত হয়েছে। এসব বিল দ্রুত পাস করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্রুত ফলাফল দেয়ার জন্য বিলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অল্প সময় দিয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদে শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট […]Read More

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্ততি নেয়া হচ্ছে। সরকারের সবুজ সংকেত পেলে ফ্রেবুয়ারিতে সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। রবিবার (১৭ জানুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্ততি আমাদের […]Read More

শিক্ষাঙ্গন

ডিপ্লোমা প্রকৌশলীদের সুখবর— বুয়েটের তত্ত্বাবধানে হচ্ছে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ

ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র আশা-ভরসার নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। পলিটেকনিক পড়ুয়া লাখ লাখ ইঞ্জিনিয়ারের স্বপ্ন এই ক্যাম্পাসে যেন মাথা গোঁজার ঠায় হয়। কেননা দেশে সরকারিভাবে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন করার সুযোগ পেয়ে থাকে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন করার সুযোগ থাকলেও কজন পড়তে পারে। কারণ এসব প্রতিষ্ঠানে পড়তে […]Read More

শিক্ষাঙ্গন

তাড়াহুড়ো নেই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে: জবি উপাচার্য

করোনাভাইরাসের কারণে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ভর্তি পরীক্ষার বিষয়ে চলতি মাসের শেষদিকে সভা আহবান করা হবে বলে জানিয়েছেন গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি […]Read More

শিক্ষাঙ্গন

ভর্তি তালিকায় ছেলেদের নাম মেয়েদের বিদ্যালয়ে

সারা দেশে সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার। লটারিপদ্ধতিতে অনলাইনে এই ফলাফল ঘোষণা হয়। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তালিকায় তিনজন ছেলের নাম দেখা গেছে। মেয়েদের বিদ্যালয়ের ভর্তি তালিকায় ছেলেদের নাম দেখে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা এসব আসন স্বচ্ছতার মাধ্যমে পূরণ করতে বলেন। এদিকে ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে […]Read More

শিক্ষাঙ্গন

স্কুল খুলে দিতে বলছে ইউনিসেফ

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, আমরা করোনার দ্বিতীয় বছরে প্রবেশ করেছি এবং বিশ্বজুড়ে সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে, তাই স্কুলগুলো খোলা রাখতে বা পুনরায় খোলার পরিকল্পনায় অগ্রাধিকার দিতে কোনো প্রচেষ্টাই বাদ দেওয়া উচিত হবে না। মঙ্গলবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইউনিসেফ প্রধান জানান, শিশুদের ওপর স্কুল বন্ধের বিরূপ প্রভাবের বিষয়ে […]Read More

শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টিকে উচ্চ শিক্ষা গ্রহণে নেতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে না পারলে এই সংখ্যা আরও কমার আশঙ্কা করেছেন তারা। এর ফলে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের হার বৃদ্ধি পাবে […]Read More

শিক্ষাঙ্গন

উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও সংকট

পুরো শিক্ষাব্যবস্থা তো বটেই, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এবার নতুন সংকট সৃষ্টি করেছে করোনা। পরীক্ষা ছাড়াই এবার বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে দুই পাবলিক পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতেই শিক্ষার সর্বোচ্চ স্তরে প্রবেশ করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের। ঘাটতি থাকলেও মহামারির বাস্তবতায় এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলে অভিমত শিক্ষাবিদদের। দীর্ঘমেয়াদি বিরূপ ফলাফল ঠেকাতে করোনাকালের বিড়ম্বনায় পড়া শিক্ষার্থীদের […]Read More

শিক্ষাঙ্গন

এইচএসসির ফলাফল ২৮ জানুয়ারির মধ্যে

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফিং করতে গিয়ে তিনি এ তথ্য জানান। এর আগে চলতি বছর বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আইনের সংশোধনীর প্রস্তাবের অনুমোদন […]Read More

শিক্ষাঙ্গন

আজ মন্ত্রিসভায় উঠছে এইচএসসির ফলাফলের অধ্যাদেশ

করোনাভাইরাস মহামারির কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরিবর্তে এবার ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল গড় করে। এভাবে ফল প্রকাশ করতে বিশেষ আইন রয়েছে, জারি করতে হয় অধ্যাদেশ। সেটি অনুমোদনের জন্য আজ সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে […]Read More