সবচেয়ে বেশি আবেদন পড়লো ‘ক’ ইউনিটে ঢাবি ভর্তি পরীক্ষায়

২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন ইতোমধ্যে শেষ হযেছে। সোমবার (০৮ মার্চ) বিকেল থেকে শুরু হওয়া ভর্তি আবেদন বুধবার (৩১ মার্চ) রাতে শেষ হয়।

এর মধ্যে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৭১২টি। তার মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ২৩ হাজার ৮০৬টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭টি এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১টি আবেদন জমা পড়েছে। জানা যায়, গত বছরের চেয়ে এবছর আবেদন বেশি জমা পড়েছে।

২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন ২ লাখ ৭০ হাজারের বেশি। সে হিসাবে এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, এ বছর মোট পাচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো, ক, খ, গ, ঘ এবং চ ইউনিট।

এসব ইউনিটের মধ্যে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ মে এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে ৫ জুন।

প্রতিটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধু ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে সব ইউনিটের ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি-নির্দেশিকায় উল্লেখ নেই ভর্তি সংক্রান্ত এমন কোনও তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

পরিশেষে যেহেতু এতটা প্রতিযোগিতা তাই প্রস্তুতি নিতে হবে শতর্কতার সাথে এবং সঠিকভাবে।

এই লক্ষ্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়  ইউনিট – ‘ক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ

 Order Now৪১০ টাকা Order Now৪১০ টাকা Order Now৪১০ টাকা Order Now৪১০ টাকা Order Now৪১০ টাকা
Order Now২১০ টাকা Order Now১১০ টাকা Order Now১১০ টাকা Order Now১১০ টাকা Order Now২১০ টাকা
Order Now১৬০ টাকা Order Now১৬০ টাকা Order Now১৬০ টাকা Order Now১৬০ টাকা Order Now

১৬০ টাকা

 

Order Now৬৫ টাকা Order Now৬৫ টাকা Order Now৬৫ টাকা Order Now৬৫ টাকা Order Now৬৫ টাকা

Order Now৬৫ টাকা

Eadmin

Related post