শিক্ষা প্রদানের জন্য প্রয়োজন যোগ্য ও দক্ষ শিক্ষক
প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রযুক্তি আপনার কাজ আরও দক্ষতার সঙ্গে করতে সহায়তা করে। কাজেই প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এ প্রযুক্তি আপনার কাজ আপনাকে আরও দক্ষ করে তুলবে। আপনারা প্রযুক্তিকে ভয় পাবেন না, একে আপন করে নিন, কাজের হাতিয়ার করে নিন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভেরিফিকেশন চলা অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আরও ২ হাজার ৬৫ জনকে সুপারিশ করা হবে।
বাকি প্রার্থীদের মধ্যে ৪ হাজার ১৯৮ জনের ভেরিফিকেশনের ‘ভি’ রোল ফরম না পাঠানো, ৯ জনের প্রতিষ্ঠান সরকারীকরণ হওয়া, ৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে মোট ৪ হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি, তাঁদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হয়েছে।







Visit Today : 73
Visit Yesterday : 262
This Month : 2431
Hits Today : 488
Total Hits : 3043380

