মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের বায়োলজি প্রস্তুতি
মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর থাকে বায়োলজিতে। ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বরই থাকে বায়োলজি থেকে। এর মধ্যে ২৪–এর বেশি নম্বর না পেলে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে।
এই শেষ মুহূর্তে কী করলে, কোন বইটি পড়লে বায়োলজিতে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যেতে পারে, আজকে আমরা খুব সংক্ষেপে সেটাই আলোচনা করব।
✅ কোন বই পড়তে হবে
প্রাণিবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই এবং উদ্ভিদবিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সর্বজনস্বীকৃত। এর পাশাপাশি অধ্যায়ভিত্তিক বিগত বছরের প্রশ্ন সমাধানের লক্ষ্যে জয়কলি পাবলিকেশন্স প্রকাশিত ‘মেডি বায়োলজি’ বইটি অত্যন্ত যুগোপযোগী। এছাড়াও ‘মেডি মডেল টেস্ট’ বইটি থেকে সম্পূর্ণ নমুনা প্রশ্নস্বরূপ পূর্ণাঙ্গ মডেল টেস্টের মাধ্যমে ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নাও। আর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সাজেশনাল হাইলাইটস মেডি সিরিজের ‘হাইলাটস মেডি বায়োলজি’ বইটিও সম্পূর্ণ সমাধানে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

✅ নিম্নোক্ত বিষয়গুলো বারবার পড়তে হবে
- বোল্ড করা লাইন
- ছক
- পার্থক্য
- উদাহরণ
- আগের বছরগুলোয় যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে
- গুরুত্বপূর্ণ দাগানো লাইন
✅ যা যা করা যাবে না
- কঠিন বিষয় গুলো নিয়ে শেষ সময়ে মাথা ঘামানো
- কয়েকটি অধ্যায় ভালোমতো পড়ে বাকিগুলো একদম না পড়া
ধীরগতিতে পড়া। - শুধু এক সাবজেক্ট পড়ে অন্য সাবজেক্টকে সময় না দেওয়া।
✅ যা যা করতে হবে
- রুটিন করে বারবার বই রিভিশন দেওয়া
- বাসায় নিজে নিজে অথবা অনলাইনে নিয়মিত পরীক্ষা দেওয়া
পরীক্ষায় যেসব ভুল হচ্ছে, সেগুলোর কারণ অনুসন্ধান করা - যেসব তথ্য মনে থাকছে না বা যেখান থেকে বারবার ভুল হচ্ছে, সেই টপিকগুলো লিস্ট করে রাখা যেন পরীক্ষার ঠিক আগমুহূর্তে দেখে নেওয়া যায়।
- সুস্থ থাকা





Visit Today : 596
Visit Yesterday : 262
This Month : 2954
Hits Today : 2221
Total Hits : 3045113

