জন্মের পর নিজের নামের সাথে কখনো জিপিএ ০৫ দেখি নাই
আমার GPA কত ছিলো ?
এসএসসি ৩.৬৭, এইচএসসি ৪.৬৭
জন্মের পর নিজের নামের সাথে কখনো জিপিএ ৫ দেখি নাই, তাই বলে কী জীবনে সব কিছু থেকে পিছিয়ে পড়েছি ?? না…
তোমরা যারা জিপিএ ৫ পাওনি কাছাকাছি গিয়েছো বা ৪ পেয়েছো তাতে নিজেকে দুর্বল মনে করো না। কারণ জিপিএ ৫ ভালো বা খারাপ প্রমাণ করে না। তোমাদের জীবনের সব থেকে বড় পাওয়া হতে পারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়াশোনা করে বাবা মায়ের উপর খরচের চাপ কমাতে পারা।
এখন আসি আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে-
ঢাবি ইংরেজিতে ফেইল মেরিট আসে নাই
রাবি কাছাকাছি ছিলাম সাব্জেক্ট আসে নাই
GST গুচ্ছে ভালো একটা মার্ক পাই পরে ৬ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করি
১/মাওলানা ভাসানী (টাংগাইল), ১৩তম ( হিসাব বিজ্ঞান)
২/জাতীয় কবি কাজী নজরুল (ময়মনসিংহ) ৬৬তম (হিসাব বিজ্ঞান)
৩/ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি (সিলেট) ১০৫তম (বিবিএ)
৪/ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা) ২২০তম (হিসাব বিজ্ঞান)
৫/ ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ২৪৬তম (অর্থনীতি)
৬/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা) ৭৬৯তম (গণযোগাযোগ ও সাংবাদিকতা)
বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
তাই বলছি হতাশ না হয়ে পরিশ্রম করতে থাকো, আল্লাহ ভালো কিছু দিবেন।
ভর্তি প্রস্তুতিতে জয়কলি প্রকাশিত বইগুলো আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে। বিশেষ করে বাংলা বিচিত্রা ও হিসাব বিচিত্রা বইদুটো আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে বলা চলে। গুচ্ছের প্রস্তুতির জন্য জয়কলি ‘GST গুচ্ছ এইড ভর্তি সহায়িকা’ বইটি বিশেষভাবে সহযোগিতা করেছে, প্রশ্ন প্যাটার্ন বুঝতে।
একজন পাবলিকিয়ান হিসেবে আমি জয়কলি’র নিকট চিরকৃতজ্ঞ 
তোমাদের জন্যও শুভকামনা রইলো। দেখা হবে আমার ক্যাম্পাসে তোমার সাথে।







Visit Today : 136
Visit Yesterday : 262
This Month : 2494
Hits Today : 816
Total Hits : 3043708

