বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের স্বনামধন্য ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর আদর্শের বিষয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের এ বিষয়ে সহযোগিতা করবে।
তিনি বলেন, বিশ্বের ৩৯টি দেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি রয়েছে। তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে বদ্ধ পরিকর।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্ব দরবারে জাতির পিতা বঙ্গবন্ধুর সারা জীবনের আদর্শ এবং সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরবো৷ এছাড়া যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের সাক্ষাৎকার গ্রহণেএ সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত বিশ্বের ৮১টি দেশে বাংলাদেশে মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে সমর্থ হয়েছে।






Visit Today : 206
Visit Yesterday : 598
This Month : 3162
Hits Today : 535
Total Hits : 3045670

