অকৃতকার্য হওয়া শিক্ষার্থীকে জোর করে টিসি দিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক টিসি দিচ্ছে, যা তাদের এখতিয়ারবহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধু বোর্ডের। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মানোন্নয়নের ব্যবস্থা করতে হবে।

শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে টিসির অনুমতি নিতে হবে। এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ঢাকা বোর্ড।

Eadmin

Related post