ভর্তিচ্ছুকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব পরামর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। সেগুলো হলো-
১. আবেদনের সময়ের সঙ্গে পরীক্ষার আসনের অবস্থানের কোনো যোগসূত্র নেই। আবেদন গ্রহণের শুরু ও শেষ তারিখে আবেদন করা দুজন শিক্ষার্থীর একই কেন্দ্রে একই কক্ষে আসনের বণ্টন হতে পারে;
২. চারুকলা ইউনিটের পরীক্ষাকেন্দ্র শুধু ঢাকা শহরে থাকবে;
৩. কোনো বিভাগীয় শহরে আসনসংখ্যার কোনো সীমা নেই। একটি বিভাগীয় শহরে আবেদন করা সবার পরীক্ষাই সে বিভাগে গ্রহণ করা হবে (চারুকলা ইউনিট ব্যতীত) ;
৪. ঢাবির ভর্তিসংক্রান্ত তথ্যাবলি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা লিংকডিন) প্রচার করা হয় না। ভর্তিসংক্রান্ত সব তথ্য শুধু ওয়েবসাইটে দেয়া হয়। তাই সঠিক তথ্যের জন্য কোনো সামাজিক মাধ্যমে অনুসরণ না করে এই (www.du.ac.bd) ওয়েবসাইটে দেয়া তথ্য ও নির্দেশাবলি দেখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ইউনিটগুলো হচ্ছে: কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।
আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এ ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে। ‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাবি ‘বিজ্ঞান’ ইউনিটের প্রয়োজনীয় বইসমূহঃ
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাবি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রয়োজনীয় বইসমূহঃ
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাবি ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের প্রয়োজনীয় বইসমূহঃ
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাবি ‘চারুকলা’ ইউনিটের প্রয়োজনীয় বইসমূহঃ