‘চায়ের কাপে বাংলার মুখ’ টিএসসির চায়ের দোকানগুলো আবারো রঙিন
টিএসসির চায়ের দোকানগুলো নতুন করে আবার রঙিন হয়ে উঠল। ‘দ্বিতীয় অধ্যায়: ‘চায়ের কাপে বাংলার মুখ’ শিরোনামে গতবারের মতো এবারও দোকানগুলোকে রাঙাতে উদ্যোগ নেন মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা ও তাঁর বন্ধুরা। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন রিকশা পেইন্টার। সাত দিন ধরে চলে এই বর্ণিল কর্মযজ্ঞ।
কিন্তু গত কয়েক মাসে আমাদের এই ইচ্ছা ব্যর্থ করতে অনেকেই উঠেপড়ে লাগেন। ইচ্ছা করে বিভিন্ন পোস্টার লাগিয়ে দোকানগুলো ঢেকে দেন। এসব দেখে মন খুবই খারাপ হয়ে যায়। এ বছর ফেব্রুয়ারি মাস এলে বন্ধু সীমান্ত বলল, ‘চল, আবার চায়ের দোকানগুলোয় পেইন্টিং করি।’ প্রথম দিকে মন তেমন চাইছিল না। তবে ওর ব্যাপক উৎসাহ ও উদ্যোগে আবার কাজ শুরু করি।
কবে থেকে শুরু করলেন?
শিরিন শিলা: ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে কাজ শুরু করি। শেষ হয় ১৩ ফেব্রুয়ারি সকালে।
এবারের বিষয় কী?
শিরিন শিলা: এবারের থিম ছিল বাংলার মুখ। গ্রামবাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন উৎসব, যেমন কবিগানের আসর, পিঠা উৎসব, যাত্রাপালা, নৌকাবাইচ এমন নানা গল্প তুলে ধরেছি। আমি গ্রামের মেয়ে। এই উৎসবগুলো আমার শৈশবকে রঙিন করেছিল। শহুরে মানুষও যেন এই সংস্কৃতির সঙ্গে কিছুটা হলেও পরিচিত হন, তাই এই আয়োজন।
যাঁদের সহযোগিতা ভোলার নয়?
শিরিন শিলা: বন্ধু সীমান্ত সাহা আর জেরিন সিন্তি তো ছিলই। সঙ্গে ছিলেন একঝাঁক রিকশা পেইন্টার। আর এবারও রং দিয়ে সহায়তা করেছে এশিয়ান পেইন্টস। রিকশা আর্টিস্টদেরও বিশেষ আর্থিক সম্মাননা দিয়েছে তারা।






Visit Today : 140
Visit Yesterday : 262
This Month : 2498
Hits Today : 918
Total Hits : 3043810


