একজন লেখক হবার ৬ পরামর্শ
৩. চরিত্রই রাজা
সবকিছুই নির্ভর করে চরিত্রের ওপর। পটভূমিটাও যদি কাজে লেগে যায়, সেটা বাড়তি পাওয়া। কিন্তু দিন শেষে মানুষ চরিত্রটাই মনে রাখে।
৪. চরিত্রের প্রেমে পড়ে যেয়ো না
একটা পর্যায়ে গিয়ে লেখকেরা আত্মরক্ষামূলক হয়ে যান। চরিত্রের মধ্যে খারাপ কোনো দিক ঢোকাতে কিংবা একটা মন্দ চরিত্র দাঁড় করাতে কোথায় যেন একটা বাধা অনুভূত হয়।
৫. শুরুটা খুব গুরুত্বপূর্ণ
যদি আপনি বইটা প্রকাশনার জন্য কোথাও জমা দেন, নিশ্চয়ই সেটা কেউ না কেউ পড়বে। অতএব প্রথম বাক্য, প্রথম অনুচ্ছেদ কিংবা প্রথম পৃষ্ঠাতেই তাঁকে আঁকড়ে ধরতে হবে। প্রথম কাজটা করতে পারলে আপনি মোটামুটি নিরাপদ থাকবেন। প্রকাশকেরা এমন একটা বই–ই চান, যেটা কেউ হাতে নেবে, পড়া শুরু করবে, আর আটকে যাবে।
৬. পরামর্শ কানে নেবেন না
আপনার বই, আপনার পণ্য। অতএব আমার সোজাসাপ্টা কথা হলো, কারও পরামর্শ বা উপদেশ শুনতে যাবেন না। বইয়ের একটা নিজস্ব, প্রাণবন্ত উপস্থাপন থাকবে। কে কী বলল বা বলবে, সেসব মাথায় রাখতে গেলে আপনি সেই মাধুর্য হারাবেন।





Visit Today : 587
Visit Yesterday : 262
This Month : 2945
Hits Today : 2148
Total Hits : 3045040

