এইচএসসি শিক্ষার্থীরা পারবে বিভাগ পরিবর্তন করতে
২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীরা তাদের বিষয়, গ্রুপ, শিফ্ট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল করতে পারবে।
মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফ্ট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। এই কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীগণ স্ব স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দিবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোন ফি লাগবে না।’’








Visit Today : 73
Visit Yesterday : 262
This Month : 2431
Hits Today : 481
Total Hits : 3043373

