আজ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক সভা
২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে আজ রবিবার বৈঠকে বসতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বিকাল ৪টায় এই সভা শুরু হবে।
জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। সভায় আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার ফি, সিলেকশন বৃদ্ধি, পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, একাধিক শিফটে পরীক্ষা আয়োজন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সভায় ভর্তি পরীক্ষায় সিলেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া।
তিনি বলেন, কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছে। আজকেও বিষয়টি আলোচনা হয়েছে। এ বিষয়ে ইউজিসির বক্তব্য আমরা শুনেছি। আজ আমাদের একটি সভা রয়েছে। সভায় সিলেকশন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করব।
তিনি আরও বলেন, সকলকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব নয়। কেননা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা পরীক্ষা নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। সেজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে পরীক্ষার কেন্দ্র করতে চাই না। তবে একাধিক শিফটে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সামনে এসেছে সেটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।






Visit Today : 140
Visit Yesterday : 262
This Month : 2498
Hits Today : 892
Total Hits : 3043784

