অনুপ্রেরণা~”জয়কলি’র বিচিত্রার সঙ্গে ০৪ মাস” : মোহাম্মদ জুনাইদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সময়টা ছিল সম্ভবত ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শেষের দিক। ক্লাস শেষ হওয়ার পর যোহরের আজান হলো। নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধু আদিলের সঙ্গে দেখা। হঠাৎ আদিল আমাকে বললো, “ভর্তি পরীক্ষা দেবো কি না?” আমি পাল্টা প্রশ্ন করে জানতে চাইলাম, “কিসের ভর্তি পরীক্ষা?” আদিল রীতিমতো ধমকের সুরে বললো, “ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ভর্তি পরীক্ষা দিতে হয়, সেটা জানো না?”
তার কথায় আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। এরপর আমরা সম্ভবত ১৫-২০ মিনিট কথা বললাম। সেই সময় আদিল আমাকে ভর্তি পরীক্ষার এ টু জেড সবকিছু ব্যাখ্যা করে দিলো। সেই সঙ্গে সে আমাকে জানালো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে কী কী সুবিধা পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি তখনো জানতাম না যে, আমাদের দেশে “পাবলিক বিশ্ববিদ্যালয়” নামে কোনো কিছু আছে। এটা প্রথমবারের মতো আদিলের কাছ থেকেই জানলাম।
কথোপকথনের এক পর্যায়ে জানতে চাইলাম, “ভর্তি পরীক্ষার জন্য কোন বইগুলো পড়া উচিত?” উত্তরে আদিল আমাকে জয়কলির বইসহ বেশ কয়েকটি প্রকাশনীর নাম বললো। আরও বললো যে, “ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশ নাকি সবচেয়ে কঠিন হয়।” আমি একটি ভালো বইয়ের নাম জানতে চাইলে সে বললো, “জয়কলি প্রকাশনীর এডমিশন টেস্টের ইংরেজি বিচিত্রা বইটা নিতে।”
কলেজ ছুটির পর সম্ভবত শিমুল বা জিসান (সঠিক মনে নেই) বন্ধুকে নিয়ে লাইব্রেরিতে গেলাম। সেখানে গিয়ে জানতে চাইলাম, জয়কলির ইংরেজি বিচিত্রা বইটি আছে কি না। দোকানদার জানালো বইটি স্টকে নেই এবং বললো, “আজ অর্ডার করলে ২-৩ দিনের মধ্যে পাওয়া যাবে।” সেইদিনই অর্ডার করলাম এবং ২/৩ দিন পর বইটি হাতে পেলাম। বইটি হাতে পাওয়ার পর বইয়ের অন্যন্য কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করলাম।
বই পাওয়ার পর একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিদিন একটু একটু করে ইংরেজি বিচিত্রা পড়তে শুরু করলাম। ইন্টারমিডিয়েটের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর বইটি প্রায় পুরোপুরি শেষ করে ফেলি। এরপর জয়কলি পাবলিকেশনের আরও কয়েকটি বই সংগ্রহ করি এবং পাশাপাশি অন্যান্য প্রকাশনীর বই ও একাডেমিক বইগুলোও পড়তে থাকি।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, আমাকে কোনো ভর্তি কোচিং সেন্টারে ভর্তি হতে হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমতে, মা-বাবা ও স্যারদের দোয়া এবং জয়কলি পাবলিকেশন্সের সহায়তায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৬তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৮তম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৯৬তম স্থান অর্জন করতে সক্ষম হই। এজন্য আমি জয়কলি পাবলিকেশনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
মোহাম্মদ জুনাইদ,
ডিপার্টমেন্ট অব ল,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সেশন: ২০২১-২২






Visit Today : 153
Visit Yesterday : 2096
This Month : 2249
Hits Today : 1187
Total Hits : 3042249

