জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাংখিত লক্ষ্য অর্জণ করতে হবে
যে কোনো উন্নয়ন কর্মকান্ডের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন উল্লেখ করে শিক্ষা সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণে অন্তত ৫০ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
শিক্ষা সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ হাসিনা ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন এবং স্বাধীনতা স্মারকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে প্রশাসনিক ভবনের সভাকক্ষে মতবিনিময় করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ভৌত অবকাঠামোর বিভিন্ন উন্নয়ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সল্পতম সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের গৃহীত পদক্ষেপে তিনি সন্তোষ প্রকাশ করেন। করোনা মহামারীর ছুটির মধ্যেও অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় বেরোবি কর্তৃপক্ষের ভপ্রশংসা করেন শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীক। আগামী দিনেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের এই গতিশীলতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল উন্নয়নমূলক কর্মকান্ড সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।







Visit Today : 69
Visit Yesterday : 706
This Month : 3959
Hits Today : 73
Total Hits : 2784986

