আবারো মেধাবীর সহযোগিতায় প্রধানমন্ত্রী
জন্ম থেকে লিতুন জিরার দুই পা নেই। দুই হাতও নেই কনুইয়ের নিচ থেকে। তবুও থেমে নেই পড়াশোনা। ইচ্ছা শক্তির জেরে এগিয়ে গেছেন দুরন্ত গতিতে। পিইসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ফাইভ। বর্তমানে গোপালপুর স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছেন লিতুন।
ক্লাসের এই ফাস্ট গার্ল সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি পেয়ে লিতুনের খোঁজ নেন প্রধানমন্ত্রী। তার জন্য নিজের তহবিল থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ করেন লিতুনের জন্য। আজ তার হাতে চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুনঃ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সহায়ক বইঃ একটু পড়ে দেখুন
যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের জাহানারা বেগম ও হাবিবুর রহমান দম্পতির মেয়ে লিতুন। তার বাবা আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক হাবিবুর গণমাধ্যমকে বলেন, লিতুন ডান হাতের বাহুর অগ্রভাগ দিয়ে চোয়ালে কলম চেপে ধরে লেখে। এভাবে লিখেই ২০১৯ সালে স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ মার্চ একটি চিঠিতে জানানো হয়, লিতুন জিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য মঞ্জুর হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির স্বাক্ষরিত ওই চিঠিতে ওই কার্যালয় থেকে চেক সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
জাহানারা ও হাবিবুর দম্পতির দুই সন্তানের মধ্যে সবার ছোট লিতুন। হাবিবুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা এআর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি উপজেলা তাঁতী লীগেরও সাধারণ সম্পাদক।






Visit Today : 72
Visit Yesterday : 258
This Month : 4954
Hits Today : 566
Total Hits : 2787527

