কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী। গত সোমবার (০৩ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২,৬৫৮ টি, বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩,৭৯২টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯,৯৫২ টি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২৫ DOWNLOAD

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে ১,০৩০ টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছে। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০ টি। ‘বি’ ও ‘সি’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। ‘এ’ ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন, ‘বি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে লড়বে ৪১ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় A ইউনিট ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা সেন্ট্রাল কমিটির সাথে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু এবার আবেদন বেশি পড়েছে কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে ওখানে কেন্দ্র স্থাপন করব।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় B ইউনিট অর্থাৎ ‘মানবিক শাখা’র শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
২১০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

কুমিল্লা বিশ্ববিদ্যালয় B ইউনিট(বিভাগ পরিবর্তন) অর্থাৎ ‘বিজ্ঞান শাখা’র শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

কুমিল্লা বিশ্ববিদ্যালয় B ইউনিট(বিভাগ পরিবর্তন) অর্থাৎ ‘ব্যবসায় শিক্ষা শাখা’র শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW
৫১০ টাকাORDER NOW ৩৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় C ইউনিট অর্থাৎ ‘ব্যবসায় শিক্ষা শাখা’র ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫১০ টাকাORDER NOW
৩৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

কুমিল্লা বিশ্ববিদ্যালয় C ইউনিট(বিভাগ পরিবর্তন) ‘মানবিক শাখা’র ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৪১০ টাকাORDER NOW

কুমিল্লা বিশ্ববিদ্যালয় C ইউনিট(বিভাগ পরিবর্তন) ‘বিজ্ঞান শাখা’র ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় বইসমূহঃ

৩৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW ৫৬০ টাকাORDER NOW
৫৬০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW ০০০ টাকাORDER NOW

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

Eadmin

Related post