টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্মদিনের শুভেচ্ছা
আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোন যন্ত্রের আবিষ্কারক ছাড়াও তাঁর আরেক পরিচয় দ্য ফাদার অব দ্য ডেফ বা বোবাদের পিতা হিসেবে। উদ্ভাবনী আবিষ্কারের পাশাপাশি কাজ করে গেছেন কথা বলতে না পারা জনগোষ্ঠীদের জন্য। ৩ মার্চ এই মহান উদ্ভাবকের জন্মদিন ছিল। ১৮৪৭ সালে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও বিজ্ঞান তাঁকে বরাবরই মুগ্ধ করত।
আলেকজান্ডারের প্রথম আবিষ্কার ছিল মাত্র বার বছর বয়সে। ময়দার মিলে গম পেষাইয়ের একটি যন্ত্র তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সেই থেকে শুরু। ১৮৭৬–এর দিকে টেলিফোন আবিষ্কার ছাড়াও উড়ুক্কু নৌকা, বিমানচালনবিদ্যা ইত্যাদির শুরুটা তাঁর হাত ধরেই। ১৮৮৮ সালে আলেজজান্ডার গ্রাহাম বেল অন্যান্যদের সহায়তায় প্রতিষ্ঠা করেন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি।
এছাড়া ১৯৭৮ সালের আজকের এই দিনে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন করা হয়। এই নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।







Visit Today : 122
Visit Yesterday : 262
This Month : 2480
Hits Today : 589
Total Hits : 3043481

