আগামীকাল জাবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা~কিছু পরামর্শ ও সতর্কতা
কেমন আছো সবাই!! আগামীকাল থেকে জাবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষায় নার্ভ ধরে রাখা ঠিক কতটা কঠিন তা আশা করি মেডিকেল এক্সামের পরে তোমরা বুঝতে পেরেছো। তোমার ব্রেইন অপরিচিত অবস্থায় একটু কম কাজ করবে এটা অনেকটাই স্বাভাবিক ,তাই ব্রেইনকে এমনভাবে ট্রেইন করাতে হবে যাতে তোমার মস্তিষ্ক বুঝতে পারে যে সে এই ধরনের কাজ আগেও করেছে । আর তার সাথে জাবি ভর্তি পরীক্ষার টাইমটা একটু অসময়ই বলা যায়, কারণ আমাদের বেশিরভাগই এই টাইমটায় পড়ালেখা করি না সচরাচর ,তাই পরীক্ষার হলে পারা জিনিসও প্রেশারের কারণে ভুল করি। তবে এটার সলিউশন হচ্ছে একটাই; তা হলো তোমার মস্তিষ্ক কে এই কাজে অভ্যস্ত করানো।
তোমাদের আগেই বলা হয়েছিল জয়কলি ডি ইউনিট প্রশ্নব্যাংক বইটি থেকে একসেট করে প্রশ্নের উপর পরীক্ষা দিতে।
ধরো তোমার পরীক্ষা হবে ২৭ তারিখ ১.৫০ থেকে ২.৫০ এই স্লটে, তাহলে তুমি প্রতিদিনকার মত আজও ঠিক এই সময়ে পরীক্ষা দিবে ,সাথে উত্তর মিলাবে এবং প্রথম দিন যে প্রাপ্ত নম্বর দেখে তুমি হতাশ হয়েছিলে, আজ শেষ দিন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে তুমি তোমার কনফিডেন্ট লেভেল তুঙ্গে করে ফেলতে পারবে। এতে করে ২৭ তারিখ ১.৫০-২.৫০ ঐ সময়ে তোমার ব্রেইন সর্বোচ্চ ভালোভাবে কাজ করবে এবং ঐ এক ঘন্টা যদি তুমি নার্ভ ধরে রাখতে পারো তাহলেই খেলা তোমার হাতে!!!
আর জাবিতে সময় ৫৫ মিনিট তাই তুমি চেষ্টা করবে বাসায় ৪৫-৫০ মিনিটের মধ্যে ৮০ টা প্রশ্ন ফেইস করার, এবং অবশ্যই প্রতিদিনকার মত আজও OMR fill-up করেই এক্সাম দিবে, (এর ফল পরীক্ষার হলে পাবে,আর omr তোমার ভাই-বোন, আব্বু আম্মু অন্য কাউকে দিবে যাচাই করার জন্য, এই সময়টা তাহলে তোমার বেঁচে যাবে) ,এক্সাম শেষ হলে উত্তরগুলো সল্ভ দেখে টপিকগুলো এনালাইসিস করবে, মেইন বই থেকে টপিকগুলো আবার পড়বে।
শুভকামনা সবার জন্য,দেখা হবে ৭০০ একরের সবুজ স্বর্গে !
মাহিম খান
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
(মেধাক্রম-৩৮তম, জাবি ডি ইউনিট)







Visit Today : 58
Visit Yesterday : 756
This Month : 3770
Hits Today : 151
Total Hits : 3047088

