চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খুঁটিনাটি

 চবিতে কোন ইউনিটে কোন বিষয়ে পরীক্ষা- 

***‘এ’ ইউনিট ~ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলায় ১০,

ইংরেজিতে ১৫,

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।

বই সাজেশন :  জয়কলি A Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, বাংলা বিচিত্রা, English Bichitra,পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, বায়োলজি বিচিত্রা

পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। .

***‘বি’ ইউনিট ~ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫,

ইংরেজিতে ৩৫,

সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। 

বই সাজেশনঃ জয়কলি  B Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK

**‘বি-১’ উপ ইউনিট ~ কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ বি-১ উপ ইউনিটের অধীন। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫,

ইংরেজিতে ৩৫,

সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

বই সাজেশনঃ জয়কলি  B ও B1 Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK

***‘সি’ ইউনিট ~ ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

ইংরেজিতে ৩০,

হিসাব বিজ্ঞানে ৩৫ এবং

ব্যবসায় নীতি ও প্রয়োগে (কারবার সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যাংকিং ও বিমা) ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। 

বই সাজেশনঃ জয়কলি  C Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, English Bichitra, হিসাব বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা

***‘ডি’ ইউনিট ~ সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০,

ইংরেজিতে ৩০,

বিশ্লেষণ দক্ষতায় ২০,

সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। 

বই সাজেশনঃ জয়কলি  D Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK, IQ SUGGESTION, VARSITY MATH

**‘ডি-১’ উপ ইউনিট ~ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫,

ইংরেজিতে ৩০,

সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫। 

বই সাজেশনঃ জয়কলি  D ও D1 Unit প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট, বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। . ভর্তি আবেদন ফি ৭৫০ টাকা। . চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আর কি কি জানতে চাও কমেন্টে জানাও।

Eadmin

Related post