ডেন্টালে দেশসেরা হয়েও ভর্তি হবেন না অর্থী
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টালে ভর্তি হতে চান না।
শনিবার (৬ মে) রাতে তিনি এ কথা জানান।
অর্থী ঘোষ বলেন, আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় প্রথম হবো। তবে আমি ঢাকা মেডিকেল কলেজে ইতোমধ্যে ভর্তি আছি। আমার পরিকল্পনা সেখানেই থাকবো। ডেন্টালে ভর্তি হওয়ার বিষয়ে আপাতত ভাবছি না। কারণ, এমবিবিএস পড়লে যেকোনো ধরনের চিকিৎসক হতে পারবো। আর যদি ডেন্টালে ভর্তি হই, আমি শুধু ডেন্টিস্ট হতে পারবো। এক্ষেত্রে এমবিবিএস করলে আমার একটা স্বাধীনতা থাকবে। যেকোনো বিষয়ে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হতে পারবো।
উল্লেখ্য, অর্থী ঘোষের গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারার দড়িখরবোনা এলাকায়। তার বাবার নাম সুশীল কুমার ঘোষ।





Visit Today : 259
Visit Yesterday : 262
This Month : 2617
Hits Today : 1144
Total Hits : 3044036

