শেখার ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ
বছরের পর বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে যে শিক্ষণ ঘাটতি তৈরি হবে, তা পূরণ সহজ নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. আব্দুস সালাম। এ শিক্ষণ ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ তার। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে সময় সংবাদের সঙ্গে কথা বলেন তিনি।
অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, টানা দুবছর ধরে সাবজেক্ট ম্যাপিং করে বেশ কয়েকটি বিষয় বাদ দেয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আংশিক বাদ দিয়ে যে পরীক্ষা হচ্ছে, তাতে শিক্ষণ ঘাটতিতে পড়েছেন শিক্ষার্থীরা। এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের দেশে কোভিডের সেই আগ্রাসি ভূমিকা আর নেই, আমাদের বিদ্যালয়গুলো স্বাভাবিকভাবে চলছে; সে কারণে আমার মনে হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা পুরো সিলেবাসে নেয়াটাই যুক্তিসঙ্গত ছিল।’
আগামী এপ্রিলে চলতি বছরের এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ড। এবার সব বিষয়েই হবে পরীক্ষা। থাকবে পূর্ণমান ও পূর্ণ সময়। তবে সিলেবাস হবে সংক্ষিপ্ত।
করোনার কারণে টানা দুবছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সাবজেক্ট ম্যাপিং করে বাদ দেয়া হয়েছে কয়েকটি বিষয়ও। এরই মধ্যে স্বাভাবিক হয়েছে কোভিড পরিস্থিতি। তবু চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য পুনঃবিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
আগামী এপ্রিলে হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষা হবে সব বিষয়ে। মানও ১০০ নম্বরের। আর সময় থাকবে ৩ ঘণ্টা। তবে সিলেবাস গত দুবছরের মত পুনঃবিন্যাস করা সংক্ষিপ্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা ঈদের পরে এপ্রিলের শেষে দিকে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে পরীক্ষার্থীদের জন্য পুনঃবিন্যাস করা সিলেবাস প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে সব বিষয়ের পরীক্ষা হবে; মান ও সময়ও পূর্ণ থাকবে। কিন্তু সিলেবাসটি পুনঃবিন্যাস করা সংক্ষিপ্ত।
আর জুনের শেষে বা জুলাইয়ে হবে এইচএসসি পরীক্ষা। এক্ষেত্রেও সব বিষয়, পূর্ণমান ও পূর্ণসময় পরীক্ষা হলেও সিলেবাস সংক্ষিপ্ত থাকছে বলে জানান তিনি।






Visit Today : 182
Visit Yesterday : 262
This Month : 2540
Hits Today : 1008
Total Hits : 3043900


