বয়স বিবেচনা করে পরীক্ষা,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কৃপণতা থেকে সরে আসতে হবেঃশিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়স বিবেচনা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধিচর্চার কেন্দ্র। আমাদের এত প্রতিবন্ধকতা কেন? একবারের বেশি ভর্তি পরীক্ষা দেয়া যাবে না, দুই বারের বেশি দেয়া যাবে না, নির্দিষ্ট বয়সের পরে আসা যাবে না, পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবেনা- বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসব দেয়ালগুলো তুলে দিতে হবে।
শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা তো হবে জীবনব্যাপী। শিক্ষার মধ্যে দেয়াল তোলা হচ্ছে কেন? যেকোন সময় যেকোন মানুষ জ্ঞান অর্জনের জন্য ভর্তি হতে পারে। যেকোন সময় যেকোন মানুষের শিক্ষার অধিকার আছে। তার বয়স বিবেচনা করে পরীক্ষার মাধ্যমে তাকে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কৃপণতা থেকে সরে আসতে হবে।’
গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, পাচঁ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে এসেছে। শিক্ষার্থী-অবিভাবকদের অর্থ সাশ্রয় ও হয়রানি কমানোর জন্য এটি প্রয়োজন। আমরাই তো সারাক্ষণ পাশ্চাত্যের বিভিন্ন দেশের দিকে তাকিয়ে থাকি। তারা যদি একটা পরীক্ষা দিয়ে হার্ভাডে, এমআইটিতে বা কমিউনিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাহলে আমাদের গুচ্ছ পরীক্ষার মান নিয়ে এতো প্রশ্ন কেন?
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ, বিভাগের সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস, অধ্যাপক এ এ মামুন।






Visit Today : 254
Visit Yesterday : 598
This Month : 3210
Hits Today : 665
Total Hits : 3045800


