শিক্ষকদের সুরক্ষাই প্রতিটি শিশুর সুরক্ষাঃ UNICEF
দেশে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, শিক্ষকদের সুরক্ষতি না রাখতে পারলে শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।
গত বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এই উদ্বেগ প্রকাশ করেন।
ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি, আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাই। ইউনিসেফের দেয়া বিবৃতিতে শিক্ষকদের সুরক্ষার দিকে জোর দেয়া হয়। বলা হয়, এ সুরক্ষা দরকার শিশুদের জন্যই।
তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালন করার জন্য– শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভাবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে।
ইউনিসেফের বাংলাদেশ প্রধান শেলডন ইয়েট বলেন, শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।






Visit Today : 146
Visit Yesterday : 2096
This Month : 2242
Hits Today : 966
Total Hits : 3042028

