গুচ্ছে ৪র্থ যেসব বিষয়ে উত্তর করা যাবে
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১২টায় এ আবেদন শুরু হয়েছে। আগামী ২৫ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত এ আবেদন চলবে। শিক্ষার্থীরা www.gstadmission.ac.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন ফরম পূরণ করে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এদিকে আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাসও নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তির কোর কমিটি। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ীই ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার সিলেবাস গুচ্ছের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গুচ্ছে ‘এ’ ইউনিটে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ‘পদার্থবিদ্যা’ ও ‘রসায়ন’ বিষয়ে উত্তর করতে হবে।
এছাড়া ‘এ’ ইউনিটের জন্য উচ্চ মাধ্যমিকের গণিত, জীববিজ্ঞান এবং ইংরেজি ও বাংলা বিষয় রাখা হয়েছে। এই চার বিষয় থেকে শিক্ষার্থী যেকোনো দু’টি বিষয়ে উত্তর করতে পারবেন। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। কিছু উদাহরণের মাধ্যমে এই ব্যাপারে নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো—-
১। ধরুন, কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও উচ্চতর গণিত ও জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছেন। উচ্চমাধ্যমিকে গণিত ওই ভর্তিচ্ছুর ৪র্থ বিষয় ছিল। এক্ষেত্রে ওই ভর্তিচ্ছু উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা কিংবা ইংরেজি অংশের যেকোনো একটি অংশের উত্তর করতে পারবেন এবং ওই ভর্তিচ্ছুকে বাধ্যতামূলকভাবে জীববিজ্ঞান অংশের উত্তর করতে হবে।
২। আবার, কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও উচ্চতর গণিত ও জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছেন। উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ওই ভর্তিচ্ছুর ৪র্থ বিষয় ছিল। এক্ষেত্রে ওই ভর্তিচ্ছু জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা কিংবা ইংরেজি অংশের যেকোনো একটি অংশের উত্তর করতে পারবেন এবং ওই ভর্তিচ্ছুকে বাধ্যতামূলকভাবে উচ্চতর গণিত অংশের উত্তর করতে হবে।
৩। এছাড়া কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও উচ্চতর গণিত ও জীববিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেছেন। উচ্চমাধ্যমিক গণিত/জীববিজ্ঞান ওই ভর্তিচ্ছুর ৪র্থ বিষয় ছিল। এক্ষেত্রে ওই ভর্তিচ্ছু চাইলে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত অংশ দু’টিই উত্তর করতে পারবেন। এক্ষেত্রে তাকে বাংলা কিংবা ইংরেজি অংশের উত্তর করতে হবে না।
৪। তবে কোনো ক্ষেত্রেই বাংলা ও ইংরেজি অংশের দু’টিই উত্তর করা যাবে না এবং জীববিজ্ঞান ও উচ্চতর গণিত অংশের দুটিই বাদ দেওয়া যাবে না। সকল ভর্তিচ্ছুদের বাধ্যতামূলকভাবে জীববিজ্ঞান/উচ্চতর গণিত অংশের যেকোনো একটি অংশের উত্তর করতে হবে। এক্ষেত্রে ওই ভর্তিচ্ছু কেবল এবং কেবল মাত্র তার ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা কিংবা ইংরেজি অংশের উত্তর করতে পারবেন।
প্রসঙ্গত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; বরিশাল বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘বিজ্ঞান’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘ব্যবসায় শিক্ষা’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
||
| ৪১০ টাকা | ৪১০ টাকা |
গুচ্ছ বিশ্ববিদ্যালয় – ‘মানবিক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২১-২২ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
| ৩১০ টাকা | ১৫০ টাকা | ৩১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
![]() |
||
| ৪১০ টাকা | ২০০ টাকা |























Visit Today : 645
Visit Yesterday : 598
This Month : 3601
Hits Today : 1612
Total Hits : 3046747

