IUT ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারী মুহাইমিনের টার্গেট এখন বুয়েট
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মুস্তাফা মুহাইমিন। গতকাল প্রকাশিত ফলাফলে সম্মিলিত মেধাতালিকায় প্রথম হয়েছেন তিনি। তবে তার প্রাপ্ত নম্বর জানা যায়নি।
মুস্তাফা মুহাইমিন জানান, তাদের বাসা মিরপুরে। তিনি মো: রফিক মোস্তফা কামাল ও গুলশান আরা বেগম এর ছোট ছেলে।
তিনি বলেন, আমি ১০০ টি প্রশ্নের মধ্যে ৯৬টি প্রশ্নের উত্তর করেছিলাম। জানিনা সবগুলি সঠিক ছিলো কি না। যেহেতু আইইউটি নম্বর প্রকাশ করে না। পরীক্ষা ভালো হয়েছিল, তাই ফলাফল ভালো হবে সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে প্রথম হব এটা ধারণা করতে পারিনি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রথম হয়েছি। এখন আমার একমাত্র লক্ষ্য বুয়েট ভর্তি পরীক্ষায় খুব ভালো করা।
আগামী ব্যাচের আইইউটি ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইইউটি ভর্তি পরীক্ষার প্রশ্ন একটু সময় নিয়ে কন্সেপ্ট দিয়ে চিন্তা করলেই সহজেই সমাধান করা যায়। তবে তার জন্য অবশ্যই ইংরেজিতে খুব ভালো প্রস্তুতি রাখতে হবে।
আপনি দিনে কত ঘন্টা পড়াশোনা করতেন? এমন প্রশ্নের জবাবে মুহাইমিন বলেন, আমি দিনে গড়ে ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করেছি। তবে আমি যতটুকু সময় পড়াশোনা করেছি তা পুরোটা মনোযোগ দিয়ে করেছি।






Visit Today : 509
Visit Yesterday : 598
This Month : 3465
Hits Today : 1274
Total Hits : 3046409

