ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। আগামী ৩০ মার্চ ভর্তি আবেদন শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, বুধবার বিকেল পর্যন্ত ৪৩ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

জানা গেছে, গত ২০ মার্চ থেকে বিডিএসে ভর্তি আবেদন শুরু হয়। ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেয়া যাবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রস্তুতিমূলক পড়াশোনা

এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

এই অবস্থায় জয়কলি প্রকাশিত ‘ডেন্টাল এইড’ বইটির মাধ্যমে পরিষ্কার হবে বিগত বছরগুলোর প্রশ্ন এবং ব্যাখ্যাসহ সমাধান। এছাড়াও জয়কলির মেডি সিরিজগুলোর পাশাপাশি ‘মেডি জ্ঞানকোষ’ বইটি সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই অসাধারণ ভূমিকা পালন করবে।

সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।

Eadmin

Related post