‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা বাতিলের বিপক্ষে আন্দোলনে নামছেন ঢাবি শিক্ষকরা

ঘ ইউনিট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যে রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। সভায় শিক্ষকেরা ঘ ইউনিট বহাল রাখার পক্ষে আন্দোলন করতে সম্মত হয়েছেন। সেই লক্ষ্যে সভা থেকে ‘ঘ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটি’ নামে একটি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব এসেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে।

প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা নীল দলের আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও সাদা দলের একই অনুষদ শাখার আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক দেবাশীষ কুমার কুণ্ডুকে প্রস্তাবিত কমিটিতে সহসদস্যসচিব করা হয়েছে।

শিক্ষকদের আন্দোলন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ দেখতে হবে। এর ওপর কোনো স্বার্থ নেই। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে দুটি বিষয়ই আমাদের প্রধান উপজীব্য। ব্যক্তি এখানে গৌণ বিষয়।’

এমতাবস্থায় পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে, ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার পক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ। তাই যেসকল শিক্ষার্থীরা ঢাবি ‘ঘ’ ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছো, তাদেরকে প্রস্তুতি অব্যাহত রাখতে আহবান করা হচ্ছে।  অন্যদিকে প্রস্তুতি কখনই বিফলে যাবে না। কারণ ‘ঘ’ ইউনিটে  বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন হয়ে থাকে যা ঢাবি ‘খ’ ইউনিট এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি প্রস্তুতিতে সমোপযোগী। আবার আরো একটা দ্বিধা যে, সংক্ষিপ্ত সিলেবাস না কি পূর্ণাংগ সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এই সমস্ত কথা চিন্তা করে শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা স্তরের পরবর্তী ধাপে গিয়ে কোনো ধরণের সমস্যায় না পড়ে সে লক্ষ্যে  জয়কলি পাবলিকেশন্স  প্রথম তাদের চিরাচরিত বিচিত্রা সিরিজগুলো দুখন্ডে ভাগ করেছে। অর্থাৎ ১ম খণ্ডঃ সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ অনুসারে এবং ২য় খণ্ডঃ পূর্ণাঙ্গ সিলেবাসের বাকি অংশ। ইতোমধ্যে বইগুলো শিক্ষক ও শিক্ষার্থী মহলে নতুন  সৃজনশীল ধারা তৈরি এবং পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তাই এখনো যেসব শিক্ষার্থীদের বইগুলো সংগ্রহে নাই, তারা দ্রুত সংগ্রহ করে ফেলো।

এক নজরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক সহায়ক বইসমূহ ২০২১-২২ শিক্ষাবর্ষ

Eadmin

Related post