এইচএসসির ফলাফল জানা যাবে আজ বেলা ১২টায়
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাড়ে ১১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফলাফল জানুনঃ এইচএসসির ফলাফল দেখতে ক্লিক করুন
বেলা ১২টা থেকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাবে ফল।
স্বাভাবিক সময়ে এপ্রিলে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর; সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে হয় পরীক্ষা।
২০২০ সালে দেশে করোনা রোগী শনাক্তের আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাইকে ‘অটোপাস’ দেওয়া হয়। জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
তবে ২০২১ সালে পরীক্ষা ছাড়া এইচএসসি শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় ৮ মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
পরে এই পরীক্ষা এপ্রিলের পরিবর্তে শুরু হয় গত ২ ডিসেম্বর। এবার ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের।
এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। তাতে ফিরতি এসএমএসেই মিলবে ফল।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।







Visit Today : 136
Visit Yesterday : 262
This Month : 2494
Hits Today : 788
Total Hits : 3043680

