বিষয় বাড়ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার
কর্মকর্তাদের তথ্যমতে, এবার শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাদ দিয়ে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এনসিটিবির তৈরি করা পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব পরীক্ষা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, ওই বৈঠকে মে মাসে এসএসসি এবং জুলাই মাসে এইচএসসি পরীক্ষার নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই বৈঠক হয়েছিল যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। কিন্তু এখন করোনার সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ। ফলে ওই সভার আলোচ্য সময়ে পরীক্ষা নেওয়া যাবে কি না, সেটি নিশ্চিত নয়।






Visit Today : 509
Visit Yesterday : 598
This Month : 3465
Hits Today : 1272
Total Hits : 3046407

