শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু ক্লাস চলবে অনলাইনে

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় বন্ধের তারিখ ৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও এর ব্যাপ্তি আরও বাড়তে পারে। তবে এই সময়ে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা নির্দেশনায় বলা হয়েছে, বন্ধের সময়েও ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে।

১১ দফা নির্দেশনা হলো-

১. আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

৩. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকবে; এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।

৫. এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

৭. যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস/ছাত্রীনিবাসে বৈধ আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া ছাত্রাবাস/ছাত্রীনিবাসসমূহ খোলা থাকবে। তবে সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

৮. অধিদফতরের অধীন সকল দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

৯. শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয় যথারীতি চালু থাকবে; সেখানে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে।

১০. জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

১১. শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, এর আগে মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে টানা ১৮ মাস সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এক্ষেত্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা অটোপাশ হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কোনঠাসায় পড়তে হয়। কিন্তু ২০২১-২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি পূর্ণাংগ সিলেবাসেই হবে বলে জানান শিক্ষাবিদরা। এই সংশয়ের বেড়াজালে আবারো আটকা পড়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অন্যদিকে মহামারীর প্রকোপে আবারো সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই শিক্ষার্থীদের কথা ভেবেই জয়কলি পাবলিকেশন্স পরিচালিত জয়কলি একাডেমি থেকে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে প্রতিটি বিষয়ভিত্তিক  অনলাইন ফ্রি  ক্লাস।

বিস্তারিত জানতে কল করুন ০১৬৭৮৩৪৩৪৮৪ নম্বরে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক সকল সহায়ক বইসমূহ দেখতে   ক্লিক করুন

Eadmin

Related post