কিন্তু এই এতগুলো শিক্ষার্থীর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা। প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন পদ্ধতি অনলাইন ভিত্তিক হওয়ায় এবং অনেক শিক্ষার্থীই এদিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকায় তাদেরকে পড়তে হয় বিড়ম্বনায়। কবে কোথায় পরীক্ষা হবে, মানবন্টন কত, একজন পরীক্ষার্থী কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে – এইসব ব্যাপারে সামান্য তথ্যের ভুলেই ভেঙ্গে যায় অসংখ্য পরীক্ষার্থীর স্বপ্ন। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য সিংহভাগ শিক্ষার্থীই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। ফলে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। তাছাড়া, আবেদনের ক্ষেত্রে ভুল এড়ানোর জন্য শিক্ষার্থীরা ভিড় করে দোকানে, যা একই সাথে সময় এবং অর্থের অপচয়। ভর্তি পরীক্ষার্থীদের সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনার অভাবে পড়তে হয় বিভিন্ন জটিলতার মাঝে; কখন কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে তারা বুঝতে পারে না। বিশ্ববিদ্যালয়গুলো গত কয়েক বছর থেকে সমন্বিত পরীক্ষার আয়োজন করতে চাইলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত এবং গিয়ে থাকার জায়গা পাওয়া হয়ে দাড়াচ্ছে আরেক সমস্যা। এসব সমস্যা একজন ভর্তি পরীক্ষার্থীকে প্রতিযোগিতায় অন্যদের থেকে অনেকটা পেছনে ফেলে দেয়।
ভর্তি পরীক্ষার্থীদের এসব সমস্যার কথা মাথায় রেখে শিক্ষার্থীদের সহায়তা দেয়ার লক্ষ্যে ‘জয়কলি পাবলিকেশন্স’ নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য সর্ববৃহৎ এবং স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্ম ‘joykoly apps’, অনলাইন ফ্রি ক্লাস করার জন্য ‘Joykoly Academy’
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, ভর্তি তথ্য পাওয়া সম্ভব এখন একটি অ্যাপেই। তাদের এই অ্যাপের মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অ্যাডমিশন নোটিশ এবং তথ্য পাওয়া সম্ভব। পরীক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটসমূহে তাদের ভর্তি যোগ্যতা যাচাই করতে পারবে। এছাড়াও, উক্ত ইউনিটগুলোতে আবেদন করা সম্ভব অ্যাপের সাহায্যে ঘরে বসেই। এমনকি, এডমিট কার্ড ডাউনলোড এবং সিটপ্ল্যানও দেখা যাবে অ্যাপের মাধ্যমেই। থাকছে এক্সাম ডেইটের কাউন্টডাউন এবং এসএমএস এলার্ট, ফলে কোনো পরীক্ষার তারিখ ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। পরীক্ষার্থীরা পড়ালেখা সম্পর্কিত বিভিন্ন ব্যাপারে লাইভ সাপোর্ট ও বিভিন্ন দিকনির্দেশনাও নিতে পারবে অ্যাপে দেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের থেকে।
মোট কথা, একজন ভর্তি পরীক্ষার্থীর যত ধরনের সহযোগিতা প্রয়োজন, তার প্রায় সবই পাওয়া যাবে এই অ্যাপ থেকে। সময়ের সাথে তাল মিলিয়ে এবং পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে এই অ্যাপটিতে, যা এটিকে করে তুলছে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি।
প্রয়োজনীয় বইসমূহঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট – ‘ক’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট – ‘খ’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট – ‘গ’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট – ‘ঘ’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট – ‘চ’ সহায়ক বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ