আর নয় লকডাউন, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে দেশে এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। বরং প্রতিরোধের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিরোধী টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার কথাও জানান তিনি।
জাহিদ মালেক বলেন, লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই। এরপর দেখা যাক কী দাঁড়ায়।
তিনি বলেন, টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।




Visit Today : 598
Visit Yesterday : 262
This Month : 2956
Hits Today : 2237
Total Hits : 3045129

