অন্যরকম ঘটনাঃ গণিত পড়ানো হয় না যে সরকারি কলেজে
বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘গণিত বিষয়ে পাঠদান কখনো হয়নি। বাইরের শিক্ষকের কাছে গণিত পড়ছি।’ খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই দরিদ্র পরিবারের। ফলে বাইরের শিক্ষকের কাছে পড়ার সামর্থ্য অনেকেরই নেই।
এখানকার শিক্ষার্থীরা গণিত না পড়েই উচ্চমাধ্যমিক শেষ করছে উল্লেখ করে শাহ আলমগীর বলেন, চতুর্থ বিষয় হিসেবে গণিত নিলেও কেউ এতে গুরুত্ব দেয় না। বাইরে পড়াশোনা করে হাতে গোনা কয়েকজন পাস করে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ প্রথম আলোকে বলেন, গণিত এমন বিষয়, যা অন্য বিভাগের কেউ পড়াতে পারেন না। শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই বিষয়ে শিক্ষক নিয়োগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নজর দেওয়া উচিত।
কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গণিত শিক্ষক না থাকায় কলেজে তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এই কলেজে একাদশ শ্রেণিতে মানবিকে ৪৪০ জন, ব্যবসায় শিক্ষায় ৬৬ জন ও বিজ্ঞান বিভাগে ৪০ জন ছাত্রী রয়েছেন। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬১০ পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় কলেজে বিভাগভিত্তিক পাসের হারে সব সময় পিছিয়ে থাকে বিজ্ঞান বিভাগ। ২০১৮ সালে মানবিক বিভাগে যেখানে পাসের হার ছিল ৬১ শতাংশ, সেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার মাত্র ৩৮ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ছিল ৪৭ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০১৯ সালেও বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল মাত্র ৩২ শতাংশ।






Visit Today : 277
Visit Yesterday : 262
This Month : 2635
Hits Today : 1396
Total Hits : 3044288

