সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১২ বানান ভুল!
ভুলে ভরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত ২৫ নভেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বা প্রভাষক নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে প্রায় ১২ টি বানান ভুল রয়েছে। এদের মধ্যে বিজ্ঞপ্তির শুরুতেই সহকারী বানান লেখা হয়েছে ‘সহকারি’। এছাড়া মার্কশিটের স্থলে লেখা হয়েছে ‘মার্কশীট’, প্রমাণপত্র এর পরিবর্তে লেখা হয়েছে ‘প্রমানপত্র’, ডিগ্রির জায়গায় লেখা হয়েছে ‘ডিগ্রী’।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির সাথে তো বিভাগ জড়িত থাকে না, এটা প্রশাসনের বিষয়। তবে প্রশাসনের উচিত এ সব বিষয়ে সচেতন থাকা।





Visit Today : 45
Visit Yesterday : 490
This Month : 12980
Hits Today : 462
Total Hits : 3082119

