প্রকৌশল গুচ্ছের ভর্তি যথাসময়েই
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও নির্ধারিত সময়েই তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. ইসমাইল সাইফুল্লাহ।
তিনি বলেন, কুয়েট অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে। এটি পেছানো হবে না।
এদিকে কুয়েটে সৃষ্ট পরিস্থতিতে ভর্তি প্রক্রিয়া পেছানো হবে না বলে জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
এবার তিনটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এটি পেছানোর সুযোগ নেই। যথা সময়েই প্রকৌশল গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম জানান, আমাদের ভর্তি কার্যক্রম যথা সময়ে শুরু হবে নাকি পেছানো হবে সে বিষয়ে ডিনরা বৈঠক করবেন। আজ বিকেলে এই বৈঠক হওয়ার কথা। সন্ধ্যার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুয়েট অধ্যাপক ড. মো. সেলিম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও সিসি টিভি ফুটেজের দৃশ্য অনুযায়ী মৃত্যুর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে অপমান অপদস্ত করে। মানসিক নির্যাতনে হৃদরোগে মারা যাওয়া কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ছাত্রলীগের নেতাদের বহিষ্কারসহ শাস্তির দাবিতে ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।






Visit Today : 148
Visit Yesterday : 2096
This Month : 2244
Hits Today : 1062
Total Hits : 3042124

