প্রশ্নফাঁসের চেষ্টা ও গুজব ছড়ালেই ব্যবস্থা
করোনার কারণে ৯ মাস বিলম্বে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (১৪ নভেম্বর) সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। গুজব ছড়ানোর অপচেষ্টা রয়েছে, থাকবে— কেউ যেন কান না দেন। যারা গুজব ছড়াবে কিংবা ফাঁসের চেষ্টা চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে আমাদের সন্তান যারা ক্ষতি করার চেষ্টা করতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে । এবার কেন্দ্র ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে বাইরে অভিভাবকরা যেখানে দাঁড়াচ্ছেন, সেখানে অনেক ভিড়। সেখানে হয়তো তারা স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা আগেও অনুরোধ জানিয়েছিলাম, আবার অনুরোধ জানাবো বাইরে যেখানেই থাকবেন, ভিড় বা জটলা করবেন না।







Visit Today : 645
Visit Yesterday : 598
This Month : 3601
Hits Today : 1584
Total Hits : 3046719

