ঢাবি ভর্তি ‘ক’ ইউনিট ফলাফল দেখবেন যেভাবে
ফলাফল দেখুন – – – – RESULT
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। তাছাড়া মুঠোফোনেও ফল জানা যাবে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে DU KA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে বলে জানানো হয়েছে।
গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন।
মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।






Visit Today : 276
Visit Yesterday : 262
This Month : 2634
Hits Today : 1363
Total Hits : 3044255

