অসংগতির অভিযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল
ফলাফল প্রকাশের পর একাধিক শিক্ষার্থী ও অভিভাবক ফলাফলে বিভিন্ন অসংগতির অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, পরীক্ষা শেষে উত্তরপত্র মিলিয়ে প্রাপ্য নম্বর থেকে অনেক কম নম্বর দেখা যাচ্ছে। অনেকের বাংলা বিষয়ের নম্বর ইংরেজি বিষয়ের নম্বরে এসেছে, আবার অনেকের ইংরেজি বিষয়ের নম্বর বাংলা বিষয়ে এসেছে।
মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী প্রথম আলোর কাছে এসব অভিযোগ করেন।
এর আগে সমন্বিত ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কোর কমিটি থেকে আমাদের যেসব উত্তর দেওয়া হয়েছে, তা-ই আমরা সিস্টেমে ইনপুট করেছি। আর সেভাবেই ওএমআর শিট থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে অসংগতি হওয়ার কোনো সুযোগ নেই। সাধারণভাবে অধিকাংশ শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর সঠিক মনে হলেও সেটি না–ও হতে পারে।’
উপাচার্য বলেন, ‘বড় পাবলিক পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের (রিভিউ) আবেদন করে থাকেন। কারণ, এটা তাঁদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে কোর কমিটির সভায় আমরা রিভিউ করার সুযোগ রাখতে পারি। যদি কোর কমিটি অনুমোদন দেয়, তবে শিক্ষার্থীরা রিভিউ করার সুযোগ পাবেন।’





Visit Today : 23
Visit Yesterday : 756
This Month : 3735
Hits Today : 80
Total Hits : 3047017

