২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টিতে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর এ কে এম এনায়েতুল কবীর।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে জানানো তারিখই পরবর্তীতে চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর বিএসএমআরএএইউ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সবকিছু অপরিবর্তিত রয়েছে। ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) ও বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিষয়ে স্নাতক শ্রেণীতে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন বিমান বন্দর, তেজগাঁও এ এবং পরবর্তীতে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এটি একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটির স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে।






Visit Today : 571
Visit Yesterday : 598
This Month : 3527
Hits Today : 1426
Total Hits : 3046561

