আগামী ১৯ ও ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
জানা গেছে, এবার দেশের ৪টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা) এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কবে কোন ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা হবে সেটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত করা হবে।
সূত্র জানায় ১৯ ও ২০ নভেম্বর দুই শিফটে মোট চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফ্যাকাল্টিগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১ DOWNLOAD
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ওশানোগ্রাফি/মেরিন ফিশারিজ প্রয়োজনীয় বইসমূহঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রয়োজনীয় বইসমূহঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় মেরিটাইম ল এবং বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট প্রয়োজনীয় বইসমূহঃ