খুব তাড়াতাড়ি স্কুল–কলেজ খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের ছেলেমেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য ফাইজারের কিছু টিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। আরও আসবে। মডার্নার টিকার জন্যও চেষ্টা চলছে। তিনি বলেন, ইতিমধ্যে ছয় কোটি টিকার টাকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পরও অনেকের করোনা হয়। এ কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভালো হওয়ার পরও নানা জটিলতা রয়ে যায়। যাঁদের অন্যান্য রোগ আছে, তাঁদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এ জন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার প্রকোপ এখন কমেছে। কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সাংসদ হাসিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, হাসিবুর রহমান ছিলেন কর্মিবান্ধব, মানুষের জন্য কাজ করার আন্তরিকতা তাঁর ছিল। তাঁর এই অকালমৃত্যু দেশের জন্য ক্ষতি। এই সংসদের বেশ কয়েকজন সদস্যকে হারাতে হয়েছে। বারবার শোক প্রস্তাব নিতে হচ্ছে, এটা নিয়ে বলার ভাষা নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে আপনজনের মরদেহ দাফন করেননি, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা লাশ দাফন করেছেন। মানুষের ঘরে অক্সিজেন সরবরাহ করা, খাবার পৌঁছে দেওয়ার কাজ তাঁরা করেছেন।






Visit Today : 567
Visit Yesterday : 598
This Month : 3523
Hits Today : 1398
Total Hits : 3046533

