পিছিয়ে গেল বুয়েটের ভর্তি পরীক্ষা
দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
পরীক্ষা পেছানোর বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, আজ আমাদের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
তিনি আরও বলেন, নতুন সূচী অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ১০ জুলাই বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন হবে।
আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে উপাচার্য
এর আগে গত রবিবার (৯ মে) ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। ভর্তি কমিটির বৈঠকে দুই ধরনের সুপারিশ করা হয়েছিল। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী হলে জুলাই ও আগস্ট মাসে আর সংক্রমণ কম থাকলে জুন ও জুলাই মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারশি করা হয়েছিল। তাদের সেই সুপারিশ অনুযায়ী আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলো একাডেমিক কাউন্সিল।
বুয়েট ভর্তি সার্কুলার ২০২০-২১ Full DOWNLOAD
বুয়েট প্রয়োজনীয় বইসমূহ শিক্ষাবর্ষ ২০২০-২১ঃ
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা | ৪১০ টাকা |
![]() |
||||
| ৩১০ টাকা |











Visit Today : 76
Visit Yesterday : 756
This Month : 3788
Hits Today : 200
Total Hits : 3047137

