জিপিএর ওপর ২০ নম্বর থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিনস কমিটির এক সদস্য বলেন, ‘ক’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২১ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ মে ‘খ’ ইউনিটের, ২৭ মে ‘গ’ ইউনিটের, ‘ঘ’ ইউনিটে ২৮ মে এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।
ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ওই সদস্য আরও ও বলেন, করোনা ভাইরাসের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভর্তি পরীক্ষা নিয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। জেনারেল এডমিশন কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। শিগগিরিই বিষয়টি জানিয়ে দেয়া হবে।
এদিকে আগামীকাল বিশ্ববিদ্যালয় পরষিদের বৈঠকেিউপস্থিত থেকে পরীক্ষার বিষয়ে জানাবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কে কবে ভর্তি পরীক্ষা নিতে চান সেটি জানাবেন। সবাই সমন্বিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।






Visit Today : 567
Visit Yesterday : 598
This Month : 3523
Hits Today : 1400
Total Hits : 3046535

